পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন প্রকল্পে ১৪৩ কোটি টাকা দেবে ইসি
জাতিসংঘের উন্নয়ন প্রকল্প কর্মসূচী সংস্থার (ইউএনডিপি) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন প্রকল্পে ১৪৩ কোটি টাকা সহায়তা দেবে ইউরোপিয় কমিশন (ইসি)।
এ ব্যাপারে ইউরোপিয় কমিশনের একটি প্রতিনিধি দল রোববার ইউএনডিপির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
ইসি প্রতিনিধি দলনেতা স্টিফান ফ্রোয়েন এবং ইউএনডিপির আঞ্চলিক পরিচালক মনোজ বাসনিয়াত দ্বিপাক্ষিক এই চুক্তিতে স্বাক্ষর করেন।
রোববার জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের তিনটি পার্বত্য জেলার জন্য এ প্রকল্পে ইসি ৩৩ মাসে ১৪৩ কোটি টাকা দেবে।
এর আগে ২০০৫ সালে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের উন্নয়নের জন্য ইসি ৬৬ কোটি টাকা দেয়। বর্তমান বরাদ্দসহ ইসির মোট সাহায্যের পরিমাণ দাঁড়িয়েছে ২০৪ কোটি টাকা।
