২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ব্যাহত

ঘন কুয়াশার কারণে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের আসা ও যাত্রায় বিলম্ব ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2007, 05:58 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

বিমানবন্দর সূত্র জানায়, কুয়াশার কারণে অন্তত চারটি আন্তর্জাতিক ফ্লাইট ছাড়তে ও পোঁছাতে অনেক দেরি হয়। এতে এসব ফ্লাইটের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

বৃহস্পতিবার রাত ২টায় ড্রাগন এয়ারের যে বিমানটি হংকংয়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল সেটি প্রায় ১৩ ঘণ্টা দেরিতে শুক্রবার বেলা ৩ টায় যাত্রা করে।

এছাড়া কাতার এয়ারলাইন্সের ফ্লাইট দোহা থেকে সকাল ৯ টা ৪০ মিনিটের বদলে বেলা ১২ টা ৪ মিনিটে, গালফ এয়ারের ফ্লাইট বাহারাইন থেকে সকাল সাড়ে ৯ টার বদলে বেলা পৌনে ১২ টায় এবং গালফ এয়ারের আরেকটি ফ্লাইট মাসকাট থেকে সকাল সাড়ে ৮ টার বদলে বেলা ১২ টা ৪৮ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে।