২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে আটকের পর সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

আইন--শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুস সোবহান (৫০) মারা গেছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2007, 09:58 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

সেনা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে অবৈধ অস্ত্র রাখা, সন্ত্রাস--চোরাচালান প্রভৃতি অভিযোগের প্রেক্ষিতে কোটচাঁদপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সেনা ক্যাম্পে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের পর বেলা সাড়ে ৩ টায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মহেশপুর থানার এসআই আবদুল মতিন জানান, পুলিশ তাকে নিয়ে মহেশপুরের দিকে রওনা হলে পথে তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। বিকেল ৫টায় মহেশপুর হাসপাতালে ভর্তির ১০ মিনিট পর তিনি মারা যান।