২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে দণ্ডাদেশপ্রাপ্ত তিন পলাতক আসামি গ্রেপ্তার

শেরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বুধবার দণ্ডাদেশপ্রাপ্ত তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, ২০০০ সালে হত্যা মামলায় পাঁচ বছরের কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামি সদর উপজেলার শাহপীর চর গ্রামের মিজানুর রহমান (৩০)। একই উপজেলার কুসুমহাটি গ্রামের আব্দুস সামাদ (৩৬)। ২০০৪ সালে একটি দাঙ্গা মামলায় দুই বছর দুই মাস কারাদণ্ডাদেশ পাওয়া আসামি তিনি। একই গ্রামের দুলাল মিয়া (২৮)। ২০০৫ সালে মাদকদ্রব্য মামলায় তাকে এক বছর তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2007, 03:10 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

শেরপুর, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বুধবার দণ্ডাদেশপ্রাপ্ত তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, ২০০০ সালে হত্যা মামলায় পাঁচ বছরের কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামি সদর উপজেলার শাহপীর চর গ্রামের মিজানুর রহমান (৩০)। একই উপজেলার কুসুমহাটি গ্রামের আব্দুস সামাদ (৩৬)। ২০০৪ সালে একটি দাঙ্গা মামলায় দুই বছর দুই মাস কারাদণ্ডাদেশ পাওয়া আসামি তিনি। একই গ্রামের দুলাল মিয়া (২৮)। ২০০৫ সালে মাদকদ্রব্য মামলায় তাকে এক বছর তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কবির জানান, আসামিদের নিজ নিজ গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২০৫২ ঘ.