২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থা তুলে নেয়ার ব্যাপারে সরকারের অবস্থান জানতে চায় যুক্তরাজ্য

জরুরি অবস্থা তুলে নেওয়ার ব্যাপারে তত্ত্বাবধায়ক সরকারের অবস্থান সুনির্দিষ্টভাবে জানতে চায় যুক্তরাজ্য- বুধবার এ কথা জানিয়েছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডগলাস আলেক্সান্ডার। বাংলাদেশ-চীন সম্মেলন কেন্দ্র্রে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ডগলাস আলেক্সান্ডার মঙ্গলবার এক ঝটিকা সফরে বাংলাদেশে আসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2007, 01:11 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা তুলে নেওয়ার ব্যাপারে তত্ত্বাবধায়ক সরকারের অবস্থান সুনির্দিষ্টভাবে জানতে চায় যুক্তরাজ্য- বুধবার এ কথা জানিয়েছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডগলাস আলেক্সান্ডার। বাংলাদেশ-চীন সম্মেলন কেন্দ্র্রে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ডগলাস আলেক্সান্ডার মঙ্গলবার এক ঝটিকা সফরে বাংলাদেশে আসেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে আমাদের সর্বাত্মক সমর্থন রয়েছে। জরুরি অবস্থা কখন ও কিভাবে তুলে নেওয়া হবে সে ব্যাপারে সরকারের সুস্পষ্ট নির্দেশনা আশা করছি আমরা। ডগলাস আলেক্সান্ডারের পক্ষে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী বলেন, জরুরি অবস্থা কখন তুলে নেওয়া হবে সে ব্যাপারে আমরা সরকারের ব্যাখ্যা জানতে চেয়েছি । ব্রিটিশ মন্ত্রী জানান, ২০০৮ সালের মধ্যেই বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালুর ব্যাপারেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সরকার। বিচার বিভাগ পৃথককরণ, মানবাধিকার কমিশন গঠন ও র‌্যাবসহ বিভিন্ন আইনরক্ষা বাহিনীর হাতে বিচার প্রক্রিয়ার বাইরে হত্যার সংখ্যা কমিয়ে আনার জন্য বর্তমান সরকারের প্রশংসা করেছে যুক্তরাজ্য সরকার। জলবায়ুর পরির্বতনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য ও প্রাকৃতিক বিপর্যয় মেকাবেলার প্রস্তুতি বিষয়ক কর্মসূচি পরিচালনায় যুক্তরাজ্য সরকারের পক্ষে থেকে বাংলাদেশকে ৬ কোটি ডলার দেওয়ার ঘোষণা দেন আলেক্সান্ডার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এমএ/১৯০০ ঘ.