২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরাফাতের ময়দানে লাখো মুসলমান

হজ করার উদ্দেশে লাখ লাখ মুসলমান জড়ো হয়েছেন হযরত মুহাম্মদ (সা.)-এর বিদায় ভাষণের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক আরাফাতের ময়দানে। মঙ্গলবারের মধ্যে এ সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ পবিত্র হজ শুরুর প্রথম দিন থেকেই হজ করতে যাওয়া মুসলমানদের কণ্ঠে ধ্বনিত হবে 'লাব্বায়েক, আল্লাহুম্মা লাব্বায়েক, লা শারিকা লাকা লাব্বায়েক, ইন্নাল হামদা ওয়ননি'মাতা লাকা ওয়ালমুলক্।' অর্থাৎ 'আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই।'

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2007, 10:48 AM

Updated : 26 Aug 2022, 09:07 PM

আরাফাত, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হজ করার উদ্দেশে লাখ লাখ মুসলমান জড়ো হয়েছেন হযরত মুহাম্মদ (সা.)-এর বিদায় ভাষণের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক আরাফাতের ময়দানে। মঙ্গলবারের মধ্যে এ সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ পবিত্র হজ শুরুর প্রথম দিন থেকেই হজ করতে যাওয়া মুসলমানদের কণ্ঠে ধ্বনিত হবে 'লাব্বায়েক, আল্লাহুম্মা লাব্বায়েক, লা শারিকা লাকা লাব্বায়েক, ইন্নাল হামদা ওয়ননি'মাতা লাকা ওয়ালমুলক্।' অর্থাৎ 'আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই।' এইদিনে আরাফাতের ময়দানে সাদা কাপড় পরে বিশ্বের লাখো ধর্মপ্রাণ মুসলমান এক কাতারে শামিল হবেন। পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে সোমবার ফজরের নামাজের পর থেকেই মক্কার অদূরে মিনার নগরী অভিমুখে লাখো মানুষের ঢল নামে। বেশির ভাগ গাড়িযোগে, কেউ কেউ ৩/৪ ঘণ্টা পায়ে হেঁটে মিনায় পৌঁছান। শ্বেতশুভ্র লাখো তাঁবুতে ঢাকা পড়েছে মিনা নগরী। চারপাশে মহানবীর স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে আছে নগরীর জাবাল-ই- নূরসহ বিভিন্ন পাহাড়। এ পাহাড়ের একটির নাম হেরা। এই হেরা গুহায় হজরত মুহাম্মদ (সা.) নবুওত লাভ করেছিলেন। আরাফাত ময়দানে বিশে^র সর্ববৃহৎ মসজিদ 'মসজিদে নামিরাহ' থেকে হাজিদের উদ্দেশে বয়ান ও খুৎবা পাঠ করবেন সৌদি আরবের প্রখ্যাত খতিবরা। খুৎবা ও মোনাজাত শেষে সমবেত হাজিরা জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করে সূর্যাস্তের আগে আগেই মোজদালেফার উদ্দেশে আরাফাত ময়দান ত্যাগ করবেন। হাজিরা বালু ও কংকরময় মুজদালেফা উপত্যকায় খোলা আকাশের নিচে অবস্থান করে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন এবং পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও ইবাদত-বন্দেগির মাধ্যমে রাতযাপন করবেন। এখান থেকে তারা ৪৯টি ছোট আকারের পাথর সংগ্রহ করে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই মুজদালেফা থেকে পুনরায় মিনার তাঁবুতে ফিরে গিয়ে অদূরে নির্মিত শয়তানের তিনটি প্রতীকী প্রতিকৃতিতে পাথর ছুঁড়ে মারবেন। এরপর হাজিরা মক্কায় ফিরে গিয়ে পবিত্র কাবা শরিফের চারপাশে সাতবার তওয়াফ, জমজম কূপের পানি পান, সাফা-মারওয়াহ পাহাড় সাতবার প্রদক্ষিণের পর মাথার চুল ন্যাড়া করে হজের অত্যাবশ্যকীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। হজ করতে আসা আহমেদ নামে এক মিশরীয় জানান, ভিড় এড়াতে যতো তাড়াতাড়ি আসা যায় ততোই ভালো। তাই তারা আগেভাগে এখানে চলে এসেছেন। সৌদি যুবক থামার জানান, তিনি তার এক সহকর্মীকে নিয়ে জেদ্দা থেকে আরাফাতের ময়দানের উদ্দেশে গাড়ি চালিয়ে এসেছেন। ময়দানের কয়েক মাইল দূরে তিনি গাড়ি রেখে অন্য গাড়ি ধরে ময়দানে এসেছেন। হিজরি সনের জিলহজ মাসের ৭ থেকে ১৩ তারিখ পর্যন্ত মক্কা থেকে মিনা গমন, মিনাতে তিন রাত অবস্থান, আরাফাত ময়দানে সমবেত হওয়া, মুজদালেফায় রাতযাপন, মিনায় ফিরে শয়তানের প্রতিকৃতিতে কংকর নিক্ষেপ, মক্কায় ফিরে কাবা শরিফের চারপাশে তাওয়াফ, সাফা-মারওয়ায় সাঈ করা বা দৌঁড়ানো ও মাথা ন্যাড়ার গোটা প্রক্রিয়ার মধ্য দিয়ে পবিত্র হজব্রত পালিত হয়ে থাকে। মিনার কাজ শেষে মক্কায় বিদায়ী তাওয়াফ করার পর যারা মদিনা যাননি তারা মদিনা যাবেন। এ বছর বাংলাদেশ থেকে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, সেনাপ্রধান মইন উ আহমেদসহ ৪৬ হাজারের বেশি হজযাত্রী পবিত্র হজব্রত পালন করতে মক্কা শরিফ এসেছেন। তাদের মধ্যে পাঁচ হাজার ৫৭২ জন সরকারি এবং বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি সরাসরি হজ স