২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাসচাপায় স্কুলছাত্র নিহত

বরিশালের গৌরনদী উপজেলা সদরে ঢাকা- বরিশাল মহাসড়কে বাসচাপায় এক স্কুল ছাত্র নিহত এবং অপর এক জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2007, 06:44 AM

Updated : 26 Aug 2022, 09:07 PM

বরিশাল, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরিশালের গৌরনদী উপজেলা সদরে ঢাকা- বরিশাল মহাসড়কে বাসচাপায় এক স্কুল ছাত্র নিহত এবং অপর এক জন আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই সরকার জানিয়েছেন। নিহত স্কুলছাত্রের নাম মিরণ রানা। সে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। আগামী এসএসসি পরীক্ষায় তার অংশ নেয়ার কথা ছিল। তার বাড়ি গৌরনদীর পশ্চিম শাওরা গ্রামে। দুর্ঘটনায় তার সতীর্থ মো. ইব্রাহীম আহত হয়। ওসি আবদুল হাই বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মিরণ তার বন্ধুকে নিয়ে সাইকেলে চড়ে স্কুলে যাওয়ার পথে গৌরনদী বাস স্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দেয়। এতে মিরণ ঘটনাস্থলেই মারা যায়। আহত ইব্রাহীমকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।" মিরণের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাসটি রাস্তায় রেখেই চালক পালিয়ে যায়। বাসটি আটক করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২৩ ঘ.