২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র তৈয়েবুর খুলনা হাসপাতালে

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র শেখ তৈয়েবুর রহমানকে অসুস্থ অবস্থায় রোববার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে যশোর কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2007, 03:52 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনা সিটি কর্পোরেশনের মেয়র শেখ তৈয়েবুর রহমানকে অসুস্থ অবস্থায় রোববার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে যশোর কারা কর্তৃপক্ষ জানিয়েছে। যশোর কারাগারের জেলার কামরুল ইসলাম জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ায় তৈয়বুর রহমানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, রোববার বিকেল ৩টায় তৈয়েবুর রহমানকে যশোর কারাগার থেকে প্রথমে খুলনা কারাগারে নেয়া হয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে খুলনার ডা. বিধান কুমার দাসের তত্ত্বাবধানে রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২১৩০ ঘ.