২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভর্তুকি বিতর্ক আলোর চেয়ে উত্তাপই বেশি ছড়ায়: ফখরুদ্দীন

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় জাতীয় বাজেটে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। কিন্তু ভর্তুকির মাধ্যমে এ সমস্যার 'টেকসই' সমাধান সম্ভব নয় জানিয়ে তিনি বলেছেন, "অধিকাংশ বিতর্কে ভর্তুকি আলোর চেয়ে উত্তাপই বেশি ছড়ায়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 03:20 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফেঅর ডটকম) - বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় জাতীয় বাজেটে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। কিন্তু ভর্তুকির মাধ্যমে এ সমস্যার 'টেকসই' সমাধান সম্ভব নয় জানিয়ে তিনি বলেছেন, "অধিকাংশ বিতর্কে ভর্তুকি আলোর চেয়ে উত্তাপই বেশি ছড়ায়।" বুধবার বিকেলে বাংলাদেশ অর্থনীতি সমিতির ষোড়শ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিষ্টিটিউটশন মিলনায়তনে এ সম্মেলন চলবে আগামী শনিবার পর্যন্ত। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়ায় এবং সীমিত সামর্থ্যরে কারণে জাতীয় বাজেটের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। জ্বালানির দাম যে আরো বেশ কিছুদিন চড়া থাকবে তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। কিন্তু এ পরিস্থিতিতে বিশাল অঙ্কের ভর্তুকি দিয়ে দাম স্বাভাবিক রাখা হবে কি না সে বিষয়টিও গভীরভাবে বিবেচনা করে দেখতে হবে। কীভাবে পাঁচ হাজার কোটি টাকার ভর্তুকি অব্যাহত রাখা যায়, এবং শিক্ষা বা স্বাস্থ্য খাতে ব্যয় না বাড়িয়ে জ্বালানি খাতে ভর্তুকি চালিয়ে যাওয়া উচিৎ হবে কি না