সিলেট, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ সুরমা উপজেলার খোজারখলা গ্রামের মো. বাবলা রাহাদকে (৩৫) অস্ত্র ও মাদকদ্রব্য আইনের দুটি মামলায় দুবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
তাকে মাদক আইনে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুবছর সশ্রম কারাদণ্ড এবং অস্ত্র আইনে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
সিলেট জেলা ও দায়রা জজ মো. আবদুল গফুর বুধবার এ রায় দেন।
মামলার অবিযোগে বলা হয়, সিলেটের পুরোন রেল স্টেশনের কাঁচাবাজার থেকে গত ১ জানুয়ারি র্যাব বাবলা রাহাদকে ১২০ গ্রাম হেরোইন ও একটি দেশি রিভলবারসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় র্যাবের উপ পরিদর্শক গোলাম মোস্তফা বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে দুটি মামলা করেন। তদন্ত শেষে কোতোয়ালি থানা পুলিশ বাবলার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি অভিযোগপত্র দেয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌসুলি (পিপি) এমাদউল
bdnews24