২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় মানবাধিকার কমিশন গঠনের অনুমোদন দিয়েছে সরকার

সরকার জাতীয় মানবাধিকার কমিশন গঠনের অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2007, 10:15 AM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--সরকার জাতীয় মানবাধিকার কমিশন গঠনের অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, "আজ (রোববার) দিন শেষের আগেই জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হবে।" উপদেষ্টা জানান, রোববার মন্ত্রীসভার বৈঠকে জাতীয় মানবাধিকার কমিশন চূড়ান্ত করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/আরএ/এসকে/১৬০৮ঘ.