জয়পুরহাট, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- র্যাব সদস্য পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে জেলা সদরের সুন্দরপুরের নয়াপাড়া থেকে বুধবার রাতে আনিছুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের ক্যাপ্টেন জাকির হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আনিছ বেশ কিছুদিন ধরে র্যাব সদস্য পরিচয়ে চাঁদাবাজি করে আসছিল। সে নয়াপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
ওই র্যাব কর্মকর্তা জানান, আনিছকে জিজ্ঞাসাবাদের পর থানায় হস্তান্তর করা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১৪২৫ ঘ.
bdnews24