ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বুধবার এক সভায় বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জেনেভাস্থ জাতিসংঘের দপ্তরে স্বল্পোন্নত দেশসমূহের সমন্বয়কের দায়িত্ব গ্রহণ করেছে।
জেনেভাস্থ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত দেবপ্রিয় ভট্টাচার্য বেনিনের রাষ্ট্রদূত স্যামুয়েল আমোহুর কাছ থেকে এ দায়িত্বভার গ্রহণ করেন। এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়েছে।
সভায় উপস্থিত স্বল্পোন্নত দেশগুলোর রাষ্ট্রদূত এবং জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশকে নতুন সমন্বয়ক হিসেবে স্বাগত জানান।
তারা বাংলাদেশকে স্বাল্পোন্নত দেশগুলোর সমন্বয়ক হিসেবে কার্যকর ভূমিকা রাখতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বাংলাদেশী রাষ্ট্রদূত তার বক্তব্যে আগামী এপ্রিল ২০০৮ এ
bdnews24