মাগুরা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মাগুরা সদর উপজেলার বীরপুর গ্রামে সোমবার রাতে ১০ বছর বয়সী এক শিশু ধর্ষিত হয়েছে। ধর্ষণের অভিযোগে পুলিশ ওই গ্রামের আফজাল শেখের ছেলে ঠান্ডু শেখকে (২৬) গ্রেপ্তার করেছে। ধর্ষিতকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশু সাংবাদিকদের জানায়, রাত ৮টার দিকে ইছাখাদা বাজার বাড়ি ফেরার জন্য তার বাবা তাকে ঠান্ডু শেখের ভ্যানে তুলে দেয়। পথে উত্তর বীরপুর এলাকায় ফাঁকা মাঠের মধ্যে নিয়ে ভ্যানচালক ঠান্ডু তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ধর্ষিতর চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে হাসপাতালে নিয়ে আসে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান জানান, ওই ঘটনায় ধর্ষিতর বাবা বাদি হয়ে থানায় মামলা করেছে। ওই মামলার আসামি ঠান্ডুকে পুলিশ গ্রেপ্তার করেছে।
ধর্ষিত শিশু উত্তর বীরপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩১ ঘ.
bdnews24