২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ নভেম্বর সরকারি ছুটি বহাল থাকছে

৭ নভেম্বর বুধবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সরকারি ছুটি বহাল থাকছে। চলতি বছরের সরকারি ক্যালেন্ডারের ছুটির তালিকা থেকেও এই ছুটি বাদ দেওয়া হয়নি। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেমকে ৭ নভেম্বরের ছুটির বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এ কথা জানান। তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকার সিদ্ধান্ত নিয়েছে চলতি বছরের ক্যালেন্ডার যেহেতু আগে থেকেই তৈরি ছিল তাই ছুটির তালিকা বদলানো হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2007, 04:20 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ৭ নভেম্বর বুধবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সরকারি ছুটি বহাল থাকছে। চলতি বছরের সরকারি ক্যালেন্ডারের ছুটির তালিকা থেকেও এই ছুটি বাদ দেওয়া হয়নি। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেমকে ৭ নভেম্বরের ছুটির বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এ কথা জানান। তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকার সিদ্ধান্ত নিয়েছে চলতি বছরের ক্যালেন্ডার যেহেতু আগে থেকেই তৈরি ছিল তাই ছুটির তালিকা বদলানো হবে না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/এসকে/২২১১ঘ.