২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়নাল ও নিকির গ্রেপ্তার কাহিনী

হোটেল পূর্বানী ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান জয়নাল ও তার বান্ধবী মডেল জান্নাতুল ফেরদৌস নিকি ওরফে আঁখিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ইয়াবা ব্যবসায় জড়িত সন্দেহে কয়েকদিন ধরে এ দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিল র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিকিকে রোববার সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতের বাইরে থেকে গ্রেপ্তার করা হয়। এর ঘণ্টাখানেক পর গ্রেপ্তার হন জয়নাল। নিকি গ্রেপ্তার হওয়ার মুহূর্তে তিনি আদালতের ভেতরে ঢুকে আত্মসমর্পণের চেষ্টা চালান। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2007, 09:41 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হোটেল পূর্বানী ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান জয়নাল ও তার বান্ধবী মডেল জান্নাতুল ফেরদৌস নিকি ওরফে আঁখিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ইয়াবা ব্যবসায় জড়িত সন্দেহে কয়েকদিন ধরে এ দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিল র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিকিকে রোববার সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতের বাইরে থেকে গ্রেপ্তার করা হয়। এর ঘণ্টাখানেক পর গ্রেপ্তার হন জয়নাল। নিকি গ্রেপ্তার হওয়ার মুহূর্তে তিনি আদালতের ভেতরে ঢুকে আত্মসমর্পণের চেষ্টা চালান। কিন্তু কার্যদিবসের সময় শেষ বলে কর্মকর্তারা জানালে আদালত থেকে বের হয়ে আসা মাত্রই তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৩ এর অধিনায়ক উইং কমান্ডার সুলতান মোহাম্মদ নূরানী জানান, জয়নাল ও নিকিকে গ্রেপ্তার করা র‌্যাবের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। আদালতে আত্মসমর্পণের আগেই তাদের ধরার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে র‌্যাব। মাহবুবুর রহমান জয়নাল ও নিকিকে রোববার রাতে টিকাটুলিতে র‌্যাব-৩ কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। র‌্যাব-৩ অধিনায়ক উইং কমান্ডার সুলতান মোহাম্মদ নূরানি সাংবাদিকদের কাছে তাদের গ্রেপ্তারের পুরো অভিযানের তথ্য তুলে ধরেন। দুজনের ব্যক্তিগত জীবনের নানা তথ্যও প্রকাশ করা হয়। সংবাদিকদের উইং কমান্ডার নূরানী বলেন, ২৯ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ধানমন্ডিতে জয়নালের বাড়িতে অভিযান শুরু করার সময় তারা কয়েকজন বন্ধু-বান্ধবসহ বাসার ফটকের সামনে দাঁড়িয়েছিল। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে তারা একটি গাড়িতে চড়ে পালিয়ে যায়। কোন ছবি না থাকায় র‌্যাব তাদের চিনতে পারেনি। এর ঘণ্টাখানেক আগে কর্নফুলী গার্ডেন সিটিতে নিকির মা-বাবার ফ্লাটে অভিযান চালানোর সময় সেখান থেকে কেউ একজন মোবাইলফোনে তাদের সতর্ক করে দেয়। র‌্যাব অধিনায়ক বলেন, "ধানমণ্ডির বাসা থেকে বের হয়ে জয়নাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ধরে উত্তর দিকে গাড়ি চালাতে থাকেন। টাঙ্গাইলের এলেঙ্গায় পৌঁছে একটি রেস্টহাউজে তারা রাতযাপন করেন। কিন্তু পরদিন বিভিন্ন পত্রিকায় ও টিভি চ্যানেলে জয়নালের বাড়িতে খবর ও ছবি প্রকাশ হলে তাদের সঙ্গে থাকা বন্ধুরা একে একে কেটে পড়ে। জয়নাল এতে আরও আতঙ্কগ্রস্ত হয়ে গাড়ি চালানোর জন্য ঢাকা থেকে তার চালককে ডেকে নিয়ে আসে।" "জয়নাল ও নিকিকে গ্রেপ্তার করা র‌্যাবের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল" এ কথা বলে র‌্যাব অধিনায়ক জানান, তাদের ধরার জন্য ৫টি দল গঠন করে প্রতিটি দলকে সুনির্দিষ্ট দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। প্রথমে ফাঁদ পেতে চট্টগ্রাম থেকে নিকির এক খালাতো ভাইকে আটক করে জিজ্ঞাসাবাদ করে নিকির অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এরই মধ্যে রোববার সকালে র‌্যাবের কাছে তথ্য আসে তারা গাজীপুরের এক গ্রামে নিকির দূর সম্পর্কের এক খালার বাড়িতে অবস্থান করছে। র‌্যাবের একটি দল রোববার বিকেল সাড়ে তিনটার দিকে ওই বাড়িতে অভিযান চালায়। বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদে র‌্যাব সদস্যরা জানতে পারে, ঢাকা থেকে পালিয়ে নিকি ও জয়নাল কয়েক দিন ওই বাড়িতেই ছিল এবং র‌্যাব আসার মাত্র এক-দেড় ঘণ্টা আগে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।" উইং কমান্ডার নূরানী বলেন, "তারা ঢাকায় এসে উচ্চ আদালতে আগাম জামিন আবেদন অথবা নিন্ম আদালতে আত্মসমর্পণ করবে বলে আমরা ধারণা করি। আত্মসমর্পণের আগেই তাদের গ্রেপ্তারের জন্য হাইকোর্ট ও সিএমএম আদালতের আশেপাশের এলাকায় র‌্যাব সদস্যরা সাদা পোশাকে অবস্থান নেয়। এছাড়া রাস্তার মধ্যে বেশ কয়েক জায়গায় যানবাহন তল্লাশির জন্য ব্যারিকেড স্থাপন করা হয়। বিকেল পাঁচটার দিকে একটি সিএনজি অটোরিক্সায় প্রথমে নিকি সিএমএম আদালতের সামনে এসে নামে। বোরকা পরা এবং কালো নেকাবে মুখ ঢাকা তার পরিচয় জানতে চাইলে সে আরও মুখ ঢাকার চেষ্টা করে। এতে র‌্যাব সদস্যদের সন্দেহ বেড়ে যায়। র‌্যাবের এক মহিলা সদস্য এ সময় নিশ্চিত হয়ে নিকিকে জাপটে ধরেন। সেখানে জটলা বেধে গেলে ওই ফাঁকে জয়নাল আদালত ভবনের মধ্যে ঢুকে পড়েন।" নূরানী জানান, জয়নাল ও নিকি হাসপাতালে যাওয়ার কথা বলে গাজীপুর থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে প্রথমে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আসেন। পরে সেখান থেকে একটি সিএনজি ভাড়া করে অলিগলি হয়ে আদালত চত্বরে পৌঁছায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের আদালত প্রতিবেদক জানান, জয়নালের পক্ষে ব্যারিস্টার আবুদল