২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আমির হোসেন আমুর স্ত্রী ফিরোজা হোসেনের মৃত্যু

আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর স্ত্রী ফিরোজা হোসেন বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা গেছেন। দুই বছরেরও বেশি সময় ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক কাজী মিজানুর রহমান মিন্টু বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত নয়টা ১০ মিনিটে ফিরোজা হোসেন মারা গেছেন। তার মরদেহ শুক্রবার রাতে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2007, 05:44 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম )- আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর স্ত্রী ফিরোজা হোসেন বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা গেছেন। দুই বছরেরও বেশি সময় ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক কাজী মিজানুর রহমান মিন্টু বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত নয়টা ১০ মিনিটে ফিরোজা হোসেন মারা গেছেন। তার মরদেহ শুক্রবার রাতে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফিরোজা হোসেন নিঃসন্তান ছিলেন। তিনি ১৯৫৪ সালের ৫ এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। বাবার নাম শেখ মনসুরুল হক। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নিকটাত্মীয় তিনি। ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর ফিরোজা হোসেনের ক্যান্সার ধরা পড়লে চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ তিনি দেশে এসেছিলেন স্বামীর সঙ্গে ২৮ আগস্ট। চারদিন ইস্কাটনের বাসায় থাকার পর অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। তার মৃত্যুর খবর পেয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান, সভাপতিমন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, বিএনপি নেতা আবদুল মান্নান ভূঁইয়া, হাফিজউদ্দিন আহমেদ টেলিফোনে সিঙ্গাপুরে আমির হোসেন আমুর সঙ্গে কথা বলে তাকে সান্ত্বনা দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমকে/এমএইচবি/২৩৩৬ ঘ.