সিলেট, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিলেট মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইলিয়াছুর রহমান এবং জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সেলিম আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুন নূর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুপুরে নগরীর নাইওরপুল এলাকা থেকে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, দুজনকেই জরুরি বিধিমালায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
একইদিন নগরীর তোপখানা এলাকা থেকে ছাত্রদলকর্মী গোলাম রহমান জিলুকে পুলিশ গ্রেপ্তার করেছে।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর জানান, জিলুর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৫৫ ঘ.
bdnews24