২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের হিজলায় শিক্ষক দম্পতির বাসায় ডাকাতি

হিজলা উপজেলা পশু সম্পদ হাসপাতাল লাগোয়া এক শিক্ষক দম্পতির বাসায় শুক্রবার রাতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2007, 07:06 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

বরিশাল, অক্টোবর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হিজলা উপজেলা পশু সম্পদ হাসপাতাল লাগোয়া এক শিক্ষক দম্পতির বাসায় শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। উপজেলার বড় জালিয়া-শ্রীপুর-ডাইয়া (বিসিডি) মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাম চন্দ্র বণিক এবং ওই স্কুলের শিক্ষিকা তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা নিয়ে যায়। শিক্ষক দম্পতির প্রতিবেশী বড়-জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাওয়া আক্তার নূর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে ওই বাসার লোকদের দরজা খুলতে বলে। রাম চন্দ্র বণিক দরজা খোলার সঙ্গে সঙ্গে চার/পাঁচ জন ডাকাত অস্ত্রের মুখে বাসার লোকজনকে আটকে লুটপাট করে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, "ডাকাতি নয়, শিক্ষক দম্পতির বাসায় চুরি হয়েছে।" ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, "শিক্ষক পরিবার থেকে অভিযোগ দেয়া হলে এ ঘটনায় মামলা হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০৭ ঘ.