২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারবিভাগ পৃথকের সুফল পেতে বিচারকদের মিলিত চেষ্টা দরকার: প্রধান বিচারপতি

বিচার বিভাগ আলাদা করার সুফল জনগণের কাছে পৌঁছাতে বিচারকদের যথেষ্ট সময় ও শ্রম দিতে হবে বলে মন্তব্য করে প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিন বলেছেন, বিচারকদের সমষ্টিগত প্রচেষ্টা ছাড়া বিচার বিভাগ কাঙ্খিত ফল কখনই পাওয়া যাবেনা। বিচার বিভাগীয় কর্মকর্তাদের দুইদিন ব্যাপী ওরিয়েন্টেশন কর্মসূচির দ্বিতীয় দিনে জেলা ও দায়রা জজদের ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2007, 09:49 AM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম )- বিচার বিভাগ আলাদা করার সুফল জনগণের কাছে পৌঁছাতে বিচারকদের যথেষ্ট সময় ও শ্রম দিতে হবে বলে মন্তব্য করে প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিন বলেছেন, বিচারকদের সমষ্টিগত প্রচেষ্টা ছাড়া বিচার বিভাগ কাঙ্খিত ফল কখনই পাওয়া যাবেনা। বিচার বিভাগীয় কর্মকর্তাদের দুইদিন ব্যাপী ওরিয়েন্টেশন কর্মসূচির দ্বিতীয় দিনে জেলা ও দায়রা জজদের ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট (জেএটিআই) মিলনায়নে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি মো. রুহুল আমিন এবং বিশেষ অতিথি ছিলেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। প্রধান বিচারপতি বিচার বিভাগ পৃথককরণের ফলে ম্যাজিষ্ট্রেসিতে ফৌজদারী বিচার কাজে জনগণের সংশ্লিষ্টতা সবচেয়ে বেশি উল্লেখ করে বলেন, "অতীতে ভুল-ভ্রান্তির কারণে জনগণ যেভাবে বিচারকাজে ভোগান্তির সম্মুখীন হয়েছে তা যেন আর না হয়-সেদিকে খেয়াল রাখতে হবে।" এই বিভাগে বিশৃঙ্খলার কথা স্বীকার করে তিনি বলেন, "কেউ যদি বিচারক পদে না থাকতে চান-তবে স্বেচ্ছায় চলে যেতে পারেন। সকলকে মনে রাখতে হবে-বিচারবিভাগের সকলেই একই পরিবারের সদস্য। কিছু ভুল বুঝাবুঝি ও বিশৃঙ্খলা থাকলে তা অবশ্যই দূর করা হবে।" বিচারপতি রুহুল আমিন জামিন দেয়া নিয়ে যেন কোন বিতর্কের সৃষ্টি না হয় সেদিকেও সজাগ থাকার আহ্ব্না জানিয়ে বলেন, "জামিন সংক্রান্ত বিষয়াদি শোনার পর এজলাসেই সিদ্ধান্ত নেবেন। চেম্বার থেকে ঘুরে আসার পর এ সংক্রান্ত সিদ্ধান্ত দেবেন না। এতে ভুল বুঝাবৃুঝির সৃষ্টি হয়। এ নিয়ে বিতর্ক থেকে যায়।" আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, "বিচার বিভাগের স্বাধীনতা তথা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করার প্রক্রিয়া বহুদিন থেকে চলে এসেছে কিন্তু সাফল্যের মুখ দেখেনি।" প্রধান বিচারপতির বক্তব্যকে উদ্ধৃত করে উপদেষ্টা বলেন, "বর্তমানে যে অনুকূল পরিবেশ আমরা সবাই মিলে তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে তৈরী করতে পেরেছি তার ফলে এই কাজটি স