২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সোনার দোকানে ডাকাতি, অস্ত্রসহ দুজন গ্রেপ্তার

চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে শুক্রবার রাতে একটি সোনার দোকানে ডাকাতি করে পালানোর সময় জনতা দুই ডাকাতকে আটক করেছে। এদের নাম সৈয়দ নূর (৩৫) ও আবদুল কাদের (৩৩)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2007, 01:27 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

কক্সবাজার, অক্টোবর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে শুক্রবার রাতে একটি সোনার দোকানে ডাকাতি করে পালানোর সময় জনতা দুই ডাকাতকে আটক করেছে। এদের নাম সৈয়দ নূর (৩৫) ও আবদুল কাদের (৩৩)। দুই ডাকাতের কাছ থেকে একটি কাটা বন্দুক ও দুই রাউন্ড কার্তূজ উদ্ধার করা হয়েছে। পরে দুজনকে পুলিশে সোপর্দ করা হয়। চকরিয়া থানার উপপরিদর্শক ওমর ফারুক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আটজনের একটি সশস্ত্র ডাকাতদল বরইতলীর লিটন ধরের সোনার দোকানে হানা দেয়। প্রায় সাত ভরি অলংকার ও নগদ ১২ হাজার টাকা লুট করে পালানোর সময় জনতা দুজনকে আটক করেছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯১৯ ঘ.