চট্টগ্রাম, অক্টোবর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর)- যান্ত্রিক ত্র"টির কারণে মীরসরাইয়ে আটকে পড়া সুবর্ণ এক্সপ্রেস দুপুর সোয়া ১টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।
চট্টগ্রাম রেল বিভাগের নিয়ন্ত্রক নূরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
ট্রেনটি সকাল সোয়া ৮টা থেকে মীরসরাইয়ের চিনকি আস্তানা স্টেশনে আটকা পড়ে ছিল।
চট্টগ্রাম স্টেশন ম্যানেজার গোলাম মোস্তফা সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রেনটির দুই বগিতে যান্ত্রিক ত্র"টি দেখা দেয়ায় সকাল সোয়া আটটার দিকে চিনকি আস্তানা স্টেশনের কাছে থেমে যায়। খবর পেয়ে চট্টগ্রাম থেকে একটি লাইট ইঞ্জিনে করে মেরামতের সরঞ্জাম ও প্রকৌশলী পাঠানো হয়।
সুবর্ণ এক্সপ্রেস ঢাকার পথে সকাল সাতটায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/আরএ/এমআই/১৪০৮ ঘ.
bdnews24