ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের ছয় যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তার পদে মঙ্গলবার রদবদল করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক দুটি আদেশে ওই কর্মকর্তাদের বদলি করা হয়।
বদলি হওয়া যুগ্ম-সচিবদের মধ্যে পাট অধিদপ্তরের পরিচালক নিখিল রঞ্জন মন্ডলকে গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক, গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক চৌধুরী মো. বাবুল হাসানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. সিরাজ উদ্দিন মিয়াকে পাট অধিদপ্তরের পরিচালক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. আলাউদ্দিনকে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা, ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদকে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এবং ইনস্টিটিউট অ্যান্ড পলিসি সাপোর্ট ইউনিটের সাবেক প্রকল্প পরিচালক মোহাম্মদ কামার মুনিরকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/এমএ/১৯১৮ঘ.
bdnews24