২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ইতিবাচক' বলে স্বাগত জানালেন রাজনৈতিক নেতারা

বকল্পধারা বাংলাদেশের সভাপতি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী 'আগামী দুইটি মেয়াদে ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠা করার' যে প্রস্তাব দিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একে 'ইতিবাচক' বলে মন্তব্য করেছেন। ]

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2007, 04:41 PM

Updated : 26 Aug 2022, 08:45 PM

ঢাকা, অক্টোবর ০৮(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিকল্পধারা বাংলাদেশের সভাপতি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী 'আগামী দুইটি মেয়াদে ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠা করার' যে প্রস্তাব দিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একে 'ইতিবাচক' বলে মন্তব্য করেছেন। ] সোমবার বি চৌধুরীর ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় বলেন, ''চৌধুরী সাহেবের প্রস্তাব একটি ভালো প্রস্তাব। ঐক্যই শক্তি। ঐকমত্যে শক্তি সুদৃঢ় হবে।'' বিএনপির সহ-সভাপতি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত লে. জেনারেল মীর শওকত আলী বলেন, '' প্রস্তাবটি ভালো। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি চাই, দেশ ঐক্যবদ্ধ থাকুক। বিভেদ ভুলে আমাদের এক হওয়া উচিৎ। আমাদের আগামী সরকারের কাজ হবে দেশের অগ্রগতির জন্য একটি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করা। সে লক্ষ্য নিয়ে আমাদের এক সঙ্গে কাজ করতে হবে।'' সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রধান এইচ এম এরশাদ বলেন, ''এটি ভালো প্রস্তাব। তবে আমি আমার দলের সঙ্গে আলোচনার পর এ বিষয়ে কথা বলতে পারব। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদের রাজনীতির সংস্কৃতি পরিহার করতে হবে। আমাদের সবারই একযোগে দেশের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করা চাই।'' বর্তমান তত্ত্বাধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযান সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এরশাদ। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন পরোক্ষ সমর্থন জানিয়ে বলেন, "নব্বইয়ের আন্দোলনে তিনজোটের রূপরেখায় আমরা প্রস্তাব করেছিলাম দেশে তিনটি মেয়াদে ঐকমত্যের সরকার থাকুক। তা কার্যকর হয়নি। এখন আমরা চাই, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১৫৬ঘ.