ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঈদকে সামনে রেখে দুই হাজার ৬৫০ কোটি টাকার বিভিন্ন মূল্যমানের নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। এরমধ্যে ঢাকায় ছাড়া হবে দেড় হাজার কোটি টাকা এবং ঢাকার বাইরে ১১৫০ কোটি টাকার নতুন নোট। একইসঙ্গে বাজার থেকে ময়লা, ছেঁড়া-ফাটা ও বিবর্ণ দুই টাকা ও পাঁচ টাকার নোট তুলে নেওয়া হবে।
বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খন্দকার মাজহারুল হক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন, ''ঈদে জনসাধারণের মাঝে নতুন নোট বিতরণের লক্ষ্যে প্রতিবারের মতো এবারও কেন্দ্রীয় ব্যাংক এ বিশেষ ব্যবস্থা নিয়েছে। রোজা শুরুর আগে ১৮ কোটি পিস দুই টাকার এবং ১২ কোটি পিস পাঁচ টাকার নতুন নোট বাজারে ছাড়া হয়েছে। আর ঈদকে সামনে রেখে দুই কোটি পিস দুই টাকা, এক কোটি পিস পাঁচ টাকা, দুই কোটি পিস ১০ টাকা, ৫০ লাখ পিস ৫০ টাকা, পাঁচ কোটি পিস ১০০ টাকা এবং ২০ লাখ পিস ৫০০ টাকার নতুন নোট বাজারে ছাড়া হবে।''
কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ঈদ উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসগুলোতে বিভিন্ন মূল্যমানের ৩০০ কোটি টাকার নতুন নোট ইতিমধ্যেই পাঠানো হয়েছে। আরও ৮৫০ কোটি টাকার নতুন নোট পাঠানো হবে।
ময়লা, ছেঁড়া-ফাটা নোট তুলে নেওয়া প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক বলেন, ''মূলত দুটি কারণে দুই টাকা ও পাঁচ টাকা মূল্যমানের নোংরা, ছেঁড়া-ফাটা ও বিবর্ণ নোট এতোদিন বাজার থেকে তুলে নেওয়া সম্ভব হয়নি। এর একটি হচ্ছে
bdnews24