ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -মিয়ানমারে গণতন্ত্রের দাবিতে সেদেশের সামরিক জান্তার বিরুদ্ধে মঙ্গলবার রাজধানীর গুলশানে মিয়ানমারের শরণার্থীরা বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীদের মধ্যে নারীর সংখ্যাই ছিল বেশি।
বেশ ক'দিন ধরে সে দেশের অধিবাসীরা সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছে।
মঙ্গলবার মিয়ানমারের সামরিক জান্তাকে 'খুনী' আখ্যায়িত করে বৌদ্ধ বিক্ষুসহ প্রায় ৭০জন শরণার্থী গুলশানের কূটনৈতিক এলাকায় জড়ো হয়ে সামরিক জান্তা বিরোধী শ্লোগান দিতে থাকে। এ সময় তারা সামরিক সরকারের পদত্যাগ এবং গণতন্ত্রপ্রত্যাশী নেতা গৃহবন্দি অং সান সু চির মুক্তি দাবি করে। (আরও তথ্যসহ)
বেলা ১১টার দিকে বেশ কিছু ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা একত্রিত হয়ে গুলশানের কূটনৈতিক পাড়ায় মিয়ানমারের দূতাবাসের উদ্দেশে রওয়ানা হয়। ইউনাইটেড ফ্রন্ট অব সাংহা, রাখাইন উইমেনস ইউনিয়ন, ইনডিপেন্ডেন্ট ফোর্সেস অফ আরাকান, অল আরাকান স্টুডেন্টস অ্যান্ড ইয়ুথস কংগ্রেস, রাখাইনিং এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ওয়াচ, আরাকান কমিউনিটি কাউন্সিল, সুয়ে গাস মুভমেন্ট, অপোজিশন ফোর্স অব বার্মা, নারিনজারা নিউজ এজেন্সি, সুয়ে প্রে রাখাইন নিউজ এজেন্সি এবং গিসাপা নিউজ এজেন্সির ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা এগুতে থাকলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় তারা অস্ট্রেলিয়া দূতাবাসের পাশে ৮৪ নম্বর রাস্তায় জড়ো হয়ে প্রায় এক ঘন্টা বিক্ষোভ দেখায়।
মাথায় লাল ফিতা বাঁধা বিক্ষোভকারীরা 'বার্মার সামরিক জান্তা খুনী', 'আমরা গণতন্ত্র চাই', 'অং সান সু চির মুক্তি চাই', 'বার্মার সামরিক সরকারের প্রয়োজন নেই- প্রয়োজন নেই' বলে শ্লোগান দিতে থাকে।
বিক্ষোভের মুখে বিক্ষোভকারী কয়েকজনকে মিয়ানমার দূতাবাসে ঢুকে সামরিক শাসক জেনারেল থান সুয়ের বিরুদ্ধে একটি প্রতিবাদ লিপি হস্তান্তরের অনুমতি দেয় পুলিশ ।
রাখাইন মহিলা ইউনিয়ননের নেতা স ম্রা রাজা লিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,"আমরা যত তাড়াতাড়ি সম্ভব বার্মার (মিয়ানমার) অর্থনীতি ধ্বংসকারী, ধর্ষক এবং নিরীহ জনগণের হত্যাকারী এ সরকারের পদত্যাগ চাই।"
এসময় রাখাইন নেতা লিন মিয়ানমারের সহিংসতা নিরসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ প্রত্যাশা করেন।
দেশটিতে ১৯৮৮ সালের অভ্যুত্থানের সময় এই নেতা বাংলাদেশে পালিয়ে আসেন।
মিয়ানমারের নির্বাসিত এক ভিক্ষু ইউ থি লাভেন সা থেরো বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,"বার্মার বর্তমান সরকারের মতো ধর্ম বিরোধী সরকার আর কোথাও নেই। শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শনকারী ভিক্ষু এবং সাধারণ জনগণকে তারা হত্যা ও আটক করেছে। আমরা এ সরকারের পদত্যাগ চাই।"
দেশটিতে সা
bdnews24