ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধান বন সংরক্ষক ওসমান গণির স্ত্রীর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ধানমণ্ডি শাখার বরাদ্দ হওয়া ভল্ট ভেঙ্গে তা পরীক্ষা করার আদেশ দিয়েছে আদালত।
সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম তারিকুল আলম এ আদেশ দেন। আদেশে বলা হয় ভল্ট ভাঙ্গার সময় উপস্থিত থাকবেন মহানগর হাকিম কে এম রুহুল আমীন।
এছাড়া মহানগর হাকিম মো. মিজানুর রহমান সোমবার দুদকের সহকারি পরিচালক সৈয়দ তাহসিলুল হককে বন বিভাগের তিন উর্ধ্বতন কর্মকর্তা গোলাম মাওলা, মজিবর রহমান ও হারুন অর রশিদকে জেল গেটে জিজ্ঞাসা বাদের অনুমতি দিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/এমএ/ ১৯২০ ঘ.
bdnews24