চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাড়িতে ক্লিনিক বসিয়ে অবৈধভাবে চিকিৎসা দেয়ার অভিযোগে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার চিকিৎসক অসিত কুমার সরকারকে সোমবার জামিন দিয়েছে আদালত।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক অসিত কুমারকে রোববার দুপুরে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সেদিন রাতেই তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা হয় বলে জানান ওই মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান।
তিনি জানান, ওই মামলায় সোমবার অসিত কুমারকে চাঁপাইনবাবগঞ্জ 'ক' অঞ্চল আদালতে হাজির করা হলে তার কৌঁসুলী জামিনের আবেদন জানান। তখন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরী সে আবেদন মঞ্জুর করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৬ ঘ.
bdnews24