বরিশালে ফেনসিডিলসহ ৩ জন গ্রেপ্তার
বরিশালে র্যাবের ‘ক্রসফায়ারে’ নিহত শীর্ষ সন্ত্রাসী সুহাদের ভাবী ও দুই বোনকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন নুসরাত জাহান (২০) এবং ছোট দুই বোন শারমীন জাহান (২০) ও ইয়াসমীন জাহান (১৮)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।
কোতয়ালি থানার এসআই মোশাররফ হোসেন জানিয়েছেন, শনিবার দুপুর ১টার দিকে এস আই আনোয়ার ও শামীমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ‘ক্রসফায়ারে’ নিহত সুহাদের নাজিরারপুল সংলগ্ন বাসায় অভিযান চালায়। এ সময় পুলিশ সুহাদের বড় ভাই মুরাদের ঘর থেকে ১৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
ঘটনার সঙ্গে জড়িত মুরাদের স্ত্রী ও দুই বোনকে পুলিশ গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মুরাদ বাসা থেকে পালিয়ে যায়।
কোতোয়ালি থানার এস আই মো. রফিকুল ইসলাম জানান, সুহাদের পরিবারের সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
