ফরিদপুরে আগুনে ৩ লাখ টাকার ক্ষতি
ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের আদমপুর গ্রামে মঙ্গলবার দুপুরে আগুন লেগে ছয়টি ঘর পুড়ে গেছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ তিন লক্ষাধিক টাকা বলে জানান ক্ষতিগ্রস্তরা।
ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার ব্রিগেড সূত্র জানায়, আদমপুর গ্রামের আনোয়ার মোল্লার রান্নাঘর থেকে আগুন লাগে। এতে আনোয়ার মোল্লা, ওয়াসীম ও দুদুমিয়ার তিনটি বসতঘরসহ মোট ৬টি টিনের ঘর পুড়ে যায়।
