২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ড. ইউনূসের গণসংবর্ধনা ১৩ জানুয়ারি

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নোয়াখালীতে ১৩ জানুয়ারি গণসংবর্ধনা দেওয়া হবে। এ উপলক্ষে  ব্যাপক প্রস্তুতি চলছে পুরো জেলা জুড়ে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2007, 05:38 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

ইতোমধ্যে নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল কবির চৌধুরীকে উপদেষ্টা ও সোনাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল বাশারকে আহ্বায়ক করে ৪৬ সদস্যের গণসংবর্ধনা কমিটি করা হয়েছে।

এ ছাড়া জেলার কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সমম্বয়ে গঠিত হয়েছে ১০টি উপকমিটি।

ইউনূসকে স্বাগত জানিয়ে জেলার গুরুত্বপূর্ণ স্থানে বর্ণিল পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড স্থাপন করা হয়েছে। জেলা তথ্য অফিস ও গণসংবর্ধনা কমিটির ব্যবস্থাপনায় চলছে ব্যাপক প্রচারণা।

গণসংবর্ধনা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আবুল বাশার জানান, অনুষ্ঠানে একটি বহুবর্ণ স্মারক সংকলন প্রকাশ করা হবে।

গ্রামীণ ব্যাংকের নোয়াখালী আঞ্চলিক ব্যবস্থাপক ফরিদ উদ্দিন জানান, চাঁদপুর সফরকালে ড. ইউনূসের আরও কয়েকটি সংক্ষিপ্ত সংবর্ধনা সভায় যোগ দেওয়ার সম্ভাবনা আছে।