২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরম ভোগান্তি শেষে দেশে ফিরেছেন ৪১২ হাজি

চরম ভোগান্তি শেষে দুটি ফিরতি হজ ফ্লাইটে ৪১২ হাজি বৃহস্পতিবার জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2007, 12:53 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

প্রথম ফিরতি হজ ফ্লাইটটি ১১১ হাজি নিয়ে ১২:০৫টায় জিয়ায় অবতরন করে। নফহবংি২৪.পড়স এর সিনিয়র প্রতিবেদক নাইমুল হক জিয়া বিমানবন্দর থেকে জানিয়েছেন, নির্ধারিত জাম্বো জেট ফ্লাইটটিতে ৫৪০ জনের এক সঙ্গে ফেরার কথা ছিলো। কিন্তু সেটি বাতিল হয়ে যাওয়ায় অনির্ধারিত ফ্লাইটে মাত্র ১১১ জন ফেরার সুযোগ পেয়েছেন।

(বিস্তারিত)

দ্বিতীয়টি বুধবার ১১:১১টায় পৌঁছুনোর কথা থাকলেও এসে পৌঁছে বৃহস্পতিবার রাত ২:৫০টায়। ৩০১ জন হাজি নিয়ে এ বিমানটি জিয়ায় অবতরণ করে।

হাজিরা অভিযোগ করেছেন, বিমান কর্তৃপক্ষ এবং হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণে তাঁরা এই ভোগান্তির শিকার হন। বাড়ি ফিরতে উদগ্রীব হাজিরা জেদ্দা বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন বলে বলে তারা জানান।

বৃহস্পতিবার রাত ১২:০৫টায় বিমানবন্দরে পৌঁছে হাজিদের ক্ষোভের সঙ্গেই বলতে শোনা গেছে সমন্বয়ের অভাবের কথা। ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিবও জানালেন তাঁর ক্ষোভ আর ভোগান্তির কথা। তিনি বললেন, “সমন্বয়ের অভাবেই আমরা চরম ভোগান্তির শিকার হয়েছি।”

একই ফ্লাইটে আসা পিআইডির ফটোগ্রাফার ইকবাল চৌধুরী বলেন, “এটা ছিলো অমানবিক এক পরিস্থিতি। কেউ জানতাম না কখন আমাদের ফ্লাইট উড়বে। দেশে ফেরার জন্য কয়েক ঘণ্টা আমাদের জেদ্দা বিমানবন্দরে বসে থাকতে হয়েছে।”

দীর্ঘ বিমান ভ্রমন আর তার আগের ভোগান্তি সব মিলিয়ে হাজিরা এতটাই ক্লান্ত ছিল যে কথা বলতেও পারছিলেন না তাঁরা। জিয়া বিমানবন্দর থেকে জানিয়েছেন নফহবংি২৪.পড়স সিনিয়র প্রতিবেদক।

বিমানের পরের ফ্লাইটটি আসার কথা ভোর ৪টার দিকে। তবে এর আগে একটি অনির্ধারিত ফ্লাইটে বুধবার মধ্যরাতের পরে কিছু হাজি নিয়ে দেশে ফিরবেন বলে জানিয়েছে বিমান বন্দরের একটি সূত্র।

উল্লেখ্য, পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ বছর বাংলাদেশ থেকে সর্বমোট ৪৮ হাজার নারী--পুরুষ সৌদি আরব যান। ৬০টি ফ্লাইটে করে তাদের দেশে পৌঁছুনোর কথা রয়েছে। এর মধ্যে ব্যালটি হাজির সংখ্যা দুই হাজার ৫৪০জন।