২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর আবারো উত্তাল, জেলেদের সতর্ক করে দিচ্ছে কোস্টগার্ড

নিুচাপের প্রভাবে বঙ্গোপসাগর আবারো উত্তাল হয়ে উঠেছে। আবহাওয়া দপ্তর দুটি সমুদ্র বন্দর ও কক্সবাজার উপক’লে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে। এছাড়া সব ধরনের মাছ ধরা ট্রলার ও নৌকাকে সাগরে চলাচল করতে নিষেধ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2006, 08:00 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

এদিকে সাগর আবার উত্তাল হয়ে উঠায় বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী জেলেপল্ল¬ীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শত শত জেলে সুন্দরবনসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। কোস্টগার্ড মাইকিং করে জেলেদের সতর্ক করে দিচ্ছে। 

ঢাকায় আবহাওয়া দপ্তর জানায়, কয়েকদিন শান্ত থাকার পর নিুচাপের প্রভাবে সাগর আবার উত্তাল হয়ে উঠেছে। নিুচাপটি বর্তমানে চট্টগ্রাম সমুদ্র উপকূল থেকে ৭১৫ কিলোমিটার দক্ষিণ--পশ্চিমে, কক্সবাজার সমুদ্র উপকূল থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ--পশ্চিমে এবং মংলা সমুদ্র উপকূল থেকে ৫১০ কিলোমিটার দক্ষিণ--পশ্চিমে অবস্থান করছে।

ঢাকায় আবহাওয়া দপ্তরে কর্তব্যরত কর্মকর্তা বজলুর রশীদ জানান, নিুচাপটি শুক্রবার রাতের মধ্যেই উত্তর--পশ্চিম উপকূল হয়ে প্যারাদ্বীপের উপর দিয়ে ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করে দূর্বল হয়ে পড়তে পারে।

বাগেরহাট থেকে বিডিনিউজ২৪ডটকম প্রতিনিধি জানান, সৃষ্ট নিুচাপের কারণে বঙ্গোপসাগর আবারো উত্তাল হয়ে উঠায় জেলে পরিবারগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কোস্টগার্ডের টহল জাহাজ সাগরে জেলেদের নিরাপদে আশ্রয়ে ফিরে যাওয়ার জন্য মাইকিং করছে। শত শত জেলে সুন্দরবন উপকূলে আশ্রয় নিয়েছে। বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় ভারি বর্ষণ হচ্ছে।

কোস্টগার্ড মংলা পশ্চিম জোনের কমান্ডার আবু তাহের গোলাম মোহাম্মদ সরকার জানান, নিুচাপের কারণে শত শত জেলে সুন্দরবনের টিয়ার চর, কচিখালী, নারকেলবাড়ীয়া, দুবলার চর, ডিমের চর এবং কটকাসহ বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছে।

এদিকে, নৌবাহিনীর বিএনএস শহীদ ফরিদ নামের জাহাজের নিখোঁজ কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কমান্ডার ফিরোজ কবিরের এখনও সন্ধান মেলেনি।  

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি জানান, নিহত ও নিখোঁজ জেলেদের স্মরণে পটুয়াখালীর কলাপাড়া উপকূলের মসজিদে মসজিদে শুক্রবার জুমার নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ট্রলার মালিক সমিতি জানায়, সাগর উত্তাল থাকায় বর্তমানে কয়েক শ’ ট্রলার মহীপুর - আলীপুর মৎস্য বন্দর ঘাটে নোঙ্গর করে আছে। এসব জেলে ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে জরুরী ভিত্তিতে বিশেষ খাদ্য সহায়তা দেওয়া প্রয়োজন বলেও তারা বিশেষভাবে উল্লেখ করেন। কলাপাড়ায় জেলেদের তিন নম্বর সতর্কতা সংকেত সম্পর্কে হুঁশিয়ার করে দিতে পুলিশও তৎপর হয়ে উঠেছে।