২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গুলিসহ দুই ডাকাত গ্রেপ্তার

ধামরাই পৌর এলাকায় গ্রামীন ফোন ডিলার জেনি সাপ্লাই অ্যান্ড ম্যানেজমেন্ট লি. অফিসে ডাকাতির ঘটনায় পুলিশ স্বপন খাঁন (৩২) ও তার সহযোগী ইমরানকে (৩০) শনিবার ভোরে গ্রেফতার করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2006, 08:10 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ও রিভলবারের ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গত ৫ সেপ্টেম্বর রাতে ধামরাই এলাকার থানা রোডের ৭/১ তারাপুর মহল্লায় জেনি সাপ্লাই অ্যান্ড ম্যানেজমেন্ট লি. অফিসে ডাকাতির ঘটনা ঘটে।  ডাকাতরা ওই রাতে জেনি সাপ্লাই অ্যান্ড ম্যানেজমেন্ট লি. অফিস থেকে নগদ টাকাসহ ৬০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার থানার এসআই সাইফুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্বপন খান ও ইমরানকে রাজধানীর গাবতলী এলাকার ইমরানের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থেকে কোম্পানীর ডিরেক্টর ও ম্যানেজারের খোয়া যাওয়া ২টি  মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা ডাকাতির কথা স্বীকার করেছে বলেও তিনি জানান।

গ্রেপ্তারকৃত স্বপন খানের বাড়ি শরিয়তপুর জেলার জাজিরা থানার ২৬ পাড়ায় এবং ইমরানের বাড়ি রাজধানীর ১৬/১ সাইডারটেক এলাকায়।