২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে মাটির দেয়াল ধসে ২ শিশু নিহত, আহত ২

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জুবিডাইং গ্রামে বৃহস্পতিবার রাত ১২টার দিকে মাটির দেয়াল ধসে ঘটনাস্থলেই দু’টি শিশু নিহত এবং একটি শিশুসহ দুইজন আহত হয়েছেন। হতাহতরা সবাই আদিবাসী।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2006, 02:51 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

নিহতরা হচ্ছে -- খোপনা টুডুর মেয়ে শুকতারা (৭) এবং রবি টুডুর কন্যা শিরিনা (১১)।

 আহতরা হলেন খোপনা টুডুর স্ত্রী শান্তি টুডু (৪০) এবং তার অপর কন্যা সুনীতা টুডু (১২) তারা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবেদ আলী বিডিনিউজ২৪.কমকে জানান, পুলিশ শুক্রবার ভোররাতে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় লাশ দুইটি উদ্ধার করে। আহতদের ভোর ৫টার দিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।