২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে যুবকের লাশ উদ্ধার

দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ বুড়িগঙ্গা নদীর দোলেশ্বর এলাকার একটি ইট ভাটার সামনে থেকে রোববার রাত ১০টার দিকে আনিস (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2006, 02:27 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

আনিস ছিল লঞ্চের ইঞ্জিন মিস্ত্রী । তার বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর থানার চরবংশী গ্রামে।

নিহতের চাচাতো ভাই তারেক বিডিনিউজকে জানান, আনিস শনিবার কাজ শেষে আর বাড়ি ফিরে আসেনি।

পুলিশ আনিসের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠিয়েছে।