২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদ মোশাররফের নামে গুলশানের বাড়ি বরাদ্দ বাতিলের বিরুদ্ধে দায়েরকৃত রিট মামলা হাইকোর্টে খারিজ

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও কে ফোর্সের অধিনায়ক ব্রিগেডিয়ার (অব.) খালেদ মোশাররফের গুলশানের বাড়ি বরাদ্দ বাতিলের বিরুদ্ধে দায়ের করা রিট মামলাটি বৃহস্পতিবার হাইকোর্ট খারিজ করে দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2006, 04:15 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মামনুন রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খালেদ মোশাররফের স্ত্রী সালমা খালেদের দায়ের করা রিট মামলার শুনানি শেষে এই রায় প্রদান করেন।

১৯৭৯ সালের ৭ মার্চ ব্রিগেডিয়ার (অব.) খালেদ মোশাররফের নামে গুলশানের ৫৯ নম্বর রোডের ২০ নম্বর বাড়িটি বরাদ্দ দেওয়া হয়। ২০০৫ সালের ৬ নভেম্বর পূর্ত মন্ত্রণালয় বাড়িটির বরাদ্দ বাতিল করে। একই বছরের ১৭ নভেম্বর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) খালেদ মোশাররফের স্ত্রীকে বাড়িটি ছেড়ে দিতে নোটিশ প্রদান করে। এর আগে ২০০৪ সালের ২৮ অক্টোবর সরকার ২০ কাঠার এ বাড়িটি গোপনে প্রধানমন্ত্রীর ভাগ্নে শাহরিন ইসলাম তুহিন ও নূরুল নেওয়াজ সেলিমের কাছে চার কোটি ৭৬ লাখ টাকায় বিক্রি করে দেয়।

সালমা খালেদ গত ৩০ এপ্রিল বাড়িটির বরাদ্দ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মামলাটি দায়ের করেন।