২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার রাষ্ট্রপতির নামে ১৭ কোটি টাকার মডেল স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে

নামকরণের সংস্কৃতি থেকে পিছিয়ে থাকলেন না রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজ উদ্দিন আহম্মেদও। হৃদযন্ত্রের জটিল অস্ত্রোপচার শেষে সদ্য নিজের দপ্তরে ফিরে আসা রাষ্ট্রপতি এখনো তার কাজের স্বাভাবিক গতি ফিরে পাননি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2006, 07:37 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

 তবে ভেতর-বাইরে নানামুখী চাপের মধ্যে থাকা রাষ্ট্রপতির নামে স্কুল ও কলেজ প্রতিষ্ঠার জন্য প্রায় ১৭ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিলো সরকার।

একনেকের এক সভায় গত ১ মে ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার প্রকল্প অনুমোদিত হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির এক সভায় এই তথ্য প্রকাশ করা হয়। কমিটির সভাপতি শামসুল আলম প্রামানিক সভায় সভাপতিত্ব করেন।

এতে চলতি বছর ২ জানুয়ারি একনেক অনুমোদিত উন্নয়ন প্রকল্প পরিকল্পনার নথিপত্র উত্থাপন করা হয়। আগামী বছর জুন মাস নাগাদ বাস্তবায়নাধিন এই প্রকল্পটির নাম ‘রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজ উদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন’। রাষ্ট্রপতির গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে ১৬ কোটি ১৯ লাখ ২১ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

এই প্রকল্পের আওতায় অ্যাকাডেমিক ও প্রশাসনিকভবন, ১০০ শয্যার ছাত্রাবাস, ৩০০ আসনের একটি মাল্টি -- পারপাস হল, অধ্যক্ষ ও উপাধাক্ষের জন্য একটি দ্বিতল বাসভবন  - ইত্যাদি নির্মাণ করা হবে।

উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার, জেনারেল ইলেক্টিক, জেনারেল ইরেক্ট্রনিক্স এবং অটো মোবাইল কোর্স করার সুযোগ থাকবে। এতে পড়াশোনার সুযোগ পাবে এক হাজার ৫০ জন ছাত্রছাত্রী।

স্থায়ী কমিটির সভায় জানানো হয়, এরই মধ্যে অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবনের ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। ছাত্রবাস ও বহুমুখী ভবন তৈরির কাজও শুরু হয়েছে। কিন্তু জমি অধিগ্রহণের কাজ এখনো শেষ না হওয়ায় অন্যন্য ভবন নির্মাণ করার কাজ শেষ হয়নি।

সভায় শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুক, আবু ইউসুফ খলিলুর রহমান, আতিউর রহমান আতিক, আব্দুল মমিন তালুকদার এবং সেলিম রেজা হাবিব উপস্থিত ছিলেন।