২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর গ্রিনরোডে সন্ত্রাসীদের গুলিতে এক ব্যবসায়ী নিহত

অজ্ঞাত সন্ত্রাসীরা রাজধানীর গ্রিনরোডের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। রোববার বিকেলে এ ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2006, 06:57 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

নিহত ব্যবসায়ীর নাম আব্দুল জব্বার (৩০)। তার বাবার নাম মোতাহার হোসেন।

প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজকে জানান, বিকেল সোয়া ৪ টার দিকে আব্দুল জব্বার তার নিজ দোকানে বসেছিলেন। এসময় দুই বন্দুকধারী মোটর সাইকেলে করে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। গুলিবিদ্ধ জব্বারকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।