২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের বিশেষ তল্লাশি অভিযান অব্যাহত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব) চট্টগ্রাম -- ৭ এর সদস্যরা যে কোন ধরনের সহিংসতা এড়াতে ও সন্ত্রাসী তৎপরতা মোকাবিলায় মঙ্গলবার থেকে বন্দর নগরী চট্টগ্রামে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2006, 08:21 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

১৪ দল আয়োজিত সারাদেশব্যাপী পদযাত্রা কর্মসূচিতে নাশকতার আশংকায় র‌্যাব সদস্যদের সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবেই এ অভিযান চালানো হচ্ছে। 

১০জন মহিলা সদস্যসহ প্রায় ৬০০ জন র‌্যাব সদস্যের একটি দল এ অভিযানে অংশ নিচ্ছে।  শহরের বিভিন্ন সন্দেহজন এলাকায় বিশেষ করে নগরীতে প্রবেশের সব কয়টি পয়েন্টে তল্লাশি চলছে।

নিরাপত্তার জন্য শহরের হোটেল এবং বস্তিগুলোতে বিশেষ পর্যবেক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

র‌্যাব এর একজন মুখপাত্র জানান, প্রায় ১০০ জন র‌্যাব সদস্য সাদা পোশাকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন এবং ৩১ জুলাই পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।  

মঙ্গলবার রাতে র‌্যাব সদস্যরা দুজন সন্ত্রাসীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে। এদের মধ্যে একজন শহরের নর্থ কাট্টালির পাহাড়তলী পুলিশ স্টেশনের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানা গেছে।