২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাস জমির ব্যবস্থাপনায় সুশীল সমাজ ও সরকারের ভূমিকার উপর গুরুত্ব আরোপ

খাস জমির ব্যবস্থাপনায় যেসব বাধা রয়েছে তা দূর করার জন্য সরকারি কর্মকর্তাদের পাশাপাশি সুশীল সমাজ এবং এনজিও গুলোর পদক্ষেপ গ্রহণ করা উচিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2006, 02:15 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

রবিবার স্বেচ্ছাসেবী সংগঠন সমতা কর্তৃক আয়োজিত বিয়াম অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।

তারা বলেন যে অবৈধ দখলকারীদের হাত থেকে খাস জমি উদ্ধার করে তার যথাযথ ব্যবস্থাপনা করতে পারলে দারিদ্র্য দূরীকরন সম্ভব হতে পারে। সরকার মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিএ) এর আলোকে দারিদ্র দূর করার জন্য পিআরএসপি নামক এক কৌশল হাতে নিয়েছে।

এ মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান মন্ত্রীর মূখ্য সচিব ড. কামাল সিদ্দিকী। স্থ্ানীয় প্রভাবশালী ব্যক্তিদের নোংরা রাজনীতিকে দুস্থদের হাতে খাস জমি হস্তান্তরের পথে প্রধান বাধা বলে তিনি উল্লেখ করেন। দরিদ্রদের অনুক’লে নীতি বাস্তবায়নের জন্য এগিয়ে আসারও আহ্বান জানান তিনি সরকারি কর্মকর্তাদের প্রতি।

ড. কামাল সমতা এবং এ ইস্যুর সাথে জড়িতদেরকে তাদের দাবিগুলো লিখিত আকারে প্রধান মন্ত্রীর অফিসে জমা দেওয়ার কথা বলেন। পাশাপাশি আরও বলেন যে বাকি যে সময়টা তারা ক্ষমতায় আছেন সে সময়ের মধ্যে তারা দাবি পূরণের চেষ্টা করবেন।

সমতার উপপরিচালক আইয়ুব হোসেন বলেন যে যথাযথভাবে ব্যবহার করতে পারলে দেশের ৫ মিলিয়ন একর খাস জমি কৃষি ও সামাজিক অগ্রগতির জন্য ব্যবহার করা যেতে পারে।

তিনি খাস জমি ব্যবস্থাপনার নিয়মকানুন আরও ফলপ্রসু ও সুবিধাজনক করে তৈরী করার উপর জোর দেন। তিনি আরও বলেন যে সুশীল সমাজ ও এনজিও গুলো এ ক্ষেত্রে সরকারের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

অন্যান্যদের মধ্যে ঢাকার জেরা প্রশাসক আব্দুল বারি, সমতার পরিচালক (এডভোকেসি) সোহেল ইবনে আলি এবং এফডিএ পরিচালক আজহারুল ইসলামও বক্তব্য রাখেন।