বাংলাদেশ হাই কমিশনার পরিচয়পত্র প্রদান
অস্ট্রেলিয়ায় নবনিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম হুমায়ুন কবির বৃহস্পতিবার কমনওয়েলথ-এর গভর্নর জেনারেল মেজর জেনারেল মাইকেল জেফরির কাছে পরিচয়পত্র পেশ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় এ পরিচয়পত্র পেশ অনুষ্ঠানের সময় গভর্ণর-জেনারেল নারীর ক্ষমতায়ন, সাক্ষরতা, সম্পদের সঠিক ব্যবহার এবং বিপর্যয় মোকাবেলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।
দুই দেশের মধ্যকার সম্পর্ক বৃদ্ধি এবং নতুন নতুন ক্ষেত্রে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে ব্যবসা, বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর এবং এ মানবশক্তির উন্নয়নকে অন্যতম উপকরণ হিসেবে উল্লেখ করেন তিনি।
পরে গভর্নর জেনারেল নবনিযুক্ত কমিশনারের সম্মানে এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন।
