২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্ত সমস্যার সামাধানে ছিটমহলগুলো পরিদর্শনে রাজি হয়েছে ভারত--বাংলাদেশ, বিস্তারিত

বাংলাদেশ-- ভারত যৌথ সীমান্ত ওয়ার্কিং গ্র“পের (জেবিডব্লিউজি) দু দিনব্যাপী বৈঠক শেষে সোমবার দু’পক্ষই একসাথে ছিটমহল পরিদর্শনের ব্যাপারে সম্মত হয়েছে। জেবিডব্লিউজি শিগগিরই সফরের তারিখ নির্ধারণ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2006, 10:00 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

বৈঠকে শেষে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহন কুমার সংবাদিকদের জানান, নিজ নিজ অবস্থানের প্রতি পক্ষপাত না রেখেই দখলকৃত এলাকা  যৌথভাবে পরিদর্শনের ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

রাষ্ট্রীয় অতিথি ভবন ‘মেঘনা’য় দু দিনব্যাপী জেবিডবি¬উজি তৃতীয় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেবিডবি¬উজি বার্ষিক বৈঠক অনুষ্ঠানের ব্যাপারেও একমত হয়েছে। বৈঠকে দীর্ঘস্থায়ী ইস্যুগুলোর সমাধানের প্রক্রিয়া আরও তরান্বিত করার ব্যাপারেও দু পক্ষের মধ্যে ঐকমত্য হয়েছে।

চার বছর পর জেবিডবি¬উজির এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী বৈঠক নয়াদিলি¬তে অনুষ্ঠিত হবে। দু পক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী বৈঠকের তারিখ নির্ধারণ করা হবে।

বৈঠকে বাংলাদেশ পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (রাজনীতি) আখতার আহমেদ বাংলাদেশ পক্ষে ১৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। ভারতের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহন কুমার।

বৈঠক সূত্র জানায়, ৬ দশমিক ৫ কিমি সীমারেখা নিষ্পত্তির আগে অপদখলকৃত ভূমি ও ছিটমহল বিনিময়ের ব্যাপারে বাংলাদেশ ভারতের কাছে প্রস্তাব রেখেছে।

ভারত বৈঠকে দাইখাল, লাঠিটিলা- দুমাবাড়ি এবং মুহুরি নদীর ৬ দশমিক ৫ কিমি সীমারেখা নির্ধারণের ব্যাপারে প্রস্তাব রেখেছে। সীমারেখা নিয়ে সমস্যা রয়েছে এমন এলাকাগুলোর মধ্যে মেঘালয়ের বিপরীতে মৌলভীবাজারের সীমান্তে লাঠিটিলায় তিন কিলোমিটার, ত্রিপুরারা বেলুনিয়ার বিপরীতে ফেনীতে উত্তর-পূর্ব সীমান্তবর্তী এলাকার দাইখালের দেড় কিমি এলাকা রয়েছে।

বাংলাদেশ ভারতীয় পক্ষের কাছে ১৯৭৪ সালে সম্পাদিত চুক্তি অনুযায়ী ‘চিরস্থায়ী বন্ধকের ভিত্তিতে’ তিন বিঘা করিডোর দিয়ে দহগ্রাম Ñ আঙ্গুরপোতা ছিটমহলে ২৪ ঘণ্টা বাংলাদেশীদের যাতায়াত সুবিধা দিয়েছে। ভারতীয় পক্ষ এ বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়েছে বলে  সূত্র জানিয়েছে।

বর্তমানে ওই করিডোর দিয়ে প্রতিদিন ১২ ঘণ্টার জন্য বাংলাদেশীদের যাতায়াতের অনুমতি রয়েছে।

বাংলাদেশ দীর্ঘদিন ধরে ১৯৭৪ বাংলাদেশ - ভারত ভূসীমা চুক্তি বাস্তবায়নের জন্য ভারত সরকারকে চাপ দিয়ে আসছে।

সূত্র আরও জানায়, বাংলাদেশ ভারতীয় প্রস্তাবের ত্র“টিবিচ্যুতি খুঁটিয়ে দেখেছে এবং বাংলাদেশের অবস্থান পরিস্কার করেছে এবং বাংলাদেশের দিক থেকে একটি পাল্টা প্রস্তাব রেখেছে। বাংলাদেশের প্রস্তাবের ব্যাপারে ভারতীয় পক্ষের ভিন্নমত রয়েছে বলে সূত্র জানায়।

এক প্রশ্নের জবাবে ভারতীয় যুগ্মসচিব মোহনকুমার জানান, বিষয়টি সামান্য কোনও বিষয় নয় এবং কাক্সিক্ষত সমাধানের জন্য তারা বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন।

সমস্যা সমাধানের অন্তরায়গুলো সম্পর্কে সাংবাদিকদের আখতার আহমেদ বলেন, এটি কোনও অন্তরায় নয়, বরং সমাধানের একটি প্রক্রিয়া।