২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম বিডিনিউজ পরিবেশিত এক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2006, 08:34 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

এক প্রতিবাদ লিপিতে তিনি নয় কোটি টাকা সাদা করা সংক্রান্ত খবরটি অস্বীকার করেন। 

রোববার পাঠানো ওই প্রতিবাদ লিপিতে আলম বলেন, ‘প্রতিবেদনটিতে যে পরিমাণ অর্থ সাদা করার কথা উল্লেখ করা হয়েছে তা সত্য নয়। আমি যে টাকা জমা দিয়েছি তার সাথে আমার দেওয়া করের কোনো সামঞ্জস্য নেই’।

প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনটি সংশ্লিষ্ট বিভাগ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই পরিবেশন করা হয়েছে। এছাড়া এ প্রতিবেদক চৌধুরী আলমের মন্তব্যের জন্য যোগাযোগ করলে তিনিই তাকে এনবিআর’র সাথে যোগাযোগ করতে বলেন।

তবে সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যায়, চৌধুরী আলমের নামে তার পরিবারের কয়েকজন সদস্য এবং নিকটাত্মীয় কালো টাকা সাদা  করেছেন।