২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়াগ্রামে বৃহস্পতিবার সকালে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2006, 09:14 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

এরা হচ্ছে-- দেওড়াগ্রামের কৃষক ইলিয়াস মিয়ার দুই মেয়ে মনজিলা (৮) ও তানজিলা (৬)।

স্থানীয় সূত্র জানায়, বাজার করে ফেরার পথে রাস্তার পাশের একটি পুকুরে তানজিলা পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বড় বোন মনজিলাও পানিতে পড়ে যায়। তারা কেউ সাঁতার জানতো না।

পরে মুমূর্ষ অবস্থায় তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।