পাকিস্তানে বিমান দুর্ঘটনায় নিহতের জন্যে প্রধানমন্ত্রীর শোকবাণী
পাকিস্তানের মুলতানে সোমবার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের জন্যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার গভীর শোক প্রকাশ করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজের কাছে এক শোকবার্তায় তিনি বলেন, আমি গভীরভাবে শোকাহত। আমি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। এবং তাদের এ অপূরণীয় ক্ষতি মোকাবেলার সাহস ও ধৈর্য্য প্রদানের জন্যে মহান আল্লাহর কাছে দোয়া করি।
