২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে তিন দিনের প্রবল বর্ষণে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙ্গে অর্ধশত গ্রাম প্লাবিত

বরিশালে তিন দিনের টানা বর্ষণে নিম্মাঞ্চজল প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙ্গে প্রায় অর্ধশত গ্রাম পানির নিচে তলিয়ে গেছে এবং ফসলের ও কাচাঁ বাড়ি-ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2006, 12:33 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

সূত্র জানায়, তিন দিনের প্রবল বর্ষণের ফলে সন্ধ্যা নদীর পানি বৃদ্ধির কারণে বরিশালে উজিরপুর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের সাতলা-বাঘদা বেড়িবাঁধের পূর্ব কেশবকাঠী অংশের প্রায় ৫০ ফুট বাঁধ ভেঙ্গে সাতলা, হারতা ও জল্লা ইউনিয়নের প্রায় অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। একই সাথে ঢাকা-বরিশাল-স্বরূপকাঠী মহাসড়কের ব্রাহ্মনকাঠী এলাকার অর্ধকিলোমিটার রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

ফলে ঢাকা, বরিশালের সাথে স্বরূপকাঠীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পটুয়াখালীর সবুজবাগ, আরামবাগ, শান্তিবাগ, গুলবাগ ও একতা সড়কসহ নিম্মাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিলাঞ্চল, দেউলবাড়ী, দোবরা, মালিখালী, বিলডুমুরিয়া, পদ্মাডুবি, গাউখালী গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

বরিশাল আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, গত তিন দিনে ১২৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।