২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাচীন চীনা সমরনায়ক সান জু’র প্রেরণায় উজ্জীবিত স্কলারি

পর্তুগীজ দলের কোচ লুই ফিলিপ স্কলারি’র নিখুঁত প্রশিক্ষণ ও কৌশলে এবারের আসরের সেমিফাইনালে উঠেছে দলটি। কিন্তু কোয়ার্টারফাইনালে শক্তিশালী ইংল্যান্ডকে পরাজিত করার পেছনে স্কলারি যে কৌশল অবলম্বন করেছিলেন তা কিন্তু খ্রিস্ট ধর্মের চেয়েও প্রাচীন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2006, 07:54 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

ব্রাজিলিয়ান এই কোচ ফ্রান্সের বিরুদ্ধে তার দলকে প্রস্তুত করার জন্য খ্রীস্টপূর্ব ৪০০ বছরেরও আগের এক চীনা সেনাপতি সান জু’র সমরকৌশল শেখাচ্ছেন।

প্রাচীন এই সেনানায়ক সান জু এর ‘দি আর্ট অব ওয়ার’ বইটি স্কলারির অত্যন্ত পছন্দের একটি বই। ২০০২ আসরে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের পেছনে আরেকটি কারনণ ছিল সান জু’র এই বই। বইটিতে বর্ণিত পরাক্রমশালী প্রতিপক্ষকে হারানোর কৌশলগুলো দ্বারা অনুপ্রাণিত হয়েই স্কলারি সেবার তার দেশকে বিশ্বচ্যাম্পিয়ন হতে সাহয্য করেছিলেন। এবারও সান জু’র কৌশলগুলো কাজে লাগিয়েই পর্তুগালকে সেমিফাইনাল পর্যন্ত এনেছেন তিনি।

এই নিয়ে বিশ্বকাপের দুটি আসরে দুটি ভিন্ন দেশের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন স্কলারি। সেদিক থেকে তার একটি অনন্য রেকর্ড রয়েছে। বিশ্বকাপের কোনো ম্যাচেই আজ পর্যন্ত তিনি পরাজয়ের মুখ দেখেননি। গত বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় কোচ স্কলারি’র ব্রাজিল। আর এবারের আসরে এখোনো পর্যন্ত অপরাজিত রয়েছে তার দল পর্তুগাল।

এই বইটিতে সান জু তার আমলে ক্ষমতাধর প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধজয়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, সেনাবাহিনীর  মধ্যেকার একতা, নিয়মানুবর্তিতা, এবং তাদের শক্তিমত্তার দিকগুলো  নিয়ে আলোকপাত করেছেন। বইটি বর্তমানে চীনের শীর্ষ ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং স্পোর্টসম্যানদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।