বিদ্যুতের বকেয়া বিল আদায়ে সুদ মওকুফ করার সুপারিশ
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বিদ্যুতের বকেয়া বিল আদায় ত্বরান্বিত করতে বিলের সুদ মওকুফ করার সুপারিশ করেছে।
সংসদ ভবনে সোমবার অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আব্দুল আলীম।
পরে তিনি সাংবাদিকদের জানান, বকেয়া বিলের সুদের কারণে গ্রাহকদের কাছ থেকে বিদ্যুৎ বিল আদায় বিঘিœত হচ্ছে। ফলে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে এখন অনাদায়ী বিলের পরিমাণ কোটি কোটি টাকা। এ জন্যে কমিটির পক্ষ থেকে মন্ত্রণালয়কে ওই সুদ মওকুফ করার সুপারিশ করা হয়েছে।
তিনি জানান, বিদ্যুতের কারিগরি ঘাটতি সর্বোচ্চ গড়ে সাত শতাংশ হতে পারে। এর বেশি হলে তা চুরির পর্যায়ে পড়ে। কিন্তু ঢাকায় বিদ্যুতের সিস্টেম লসের পরিমাণ প্রায় ১৬ শতাংশ।
তিনি আরো জানান, এরই মধ্যে কমিটির অনুসন্ধানে বিদ্যুৎ চুরির বিষয়টি প্রমাণিত হয়েছে। এ চুরি রোধ ও সিস্টেম লসকে ১০ শতাংশে নামিয়ে আনার জন্যে মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করা হয়েছে।
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ওই সভায় আওয়ামী লীগের সাংসদ ফারুক খান ছাড়াও অন্য সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
