ঘানার বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন না রবিনহো
ব্রাজিলীয় তরুণ স্ট্রাইকার রবিনহো মাংসপেশীর ইনজুরির কারণে ঘানার বিরুদ্ধে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে পারবেন না। রবিনহোর বদলে দলে খেলার সুযোগ পাবেন আদ্রিয়ানো।
অন্যদিকে ঘানার বিরুদ্ধে ম্যাচে রোনল্ডিনহো স্ট্রাইকার হিসেবে এবং জুনিনহো মিডফিল্ডার হিসেবে মাঠে নামতে পারেন। তবে মঙ্গলবার ম্যাচের আগ পর্যন্ত ব্রাজিলীয় কোচ কার্লোস আলবার্তো পেরেইরা তার ক্রীড়া কৌশল গোপান রাখবেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
অপরদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে পাঁজরে আঘাত পাওয়া ঘানার খেলোয়াড় রাজাক পিমপন সুস্থ হয়ে উঠেছেন। ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামবেন তিনি।
ব্রাজিলীয় কোচ পেরেইরা বলেন, “রবিনহোকে ছাড়াও দল ভাল খেলবে। আমাদের লক্ষ্য বিশ্বকাপ শিরোপা জয় করা। আমাদের ২৩ জন খেলোয়াড় রয়েছে এবং দলে কোনও সমস্যা নেই।
